বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের অস্তিত্ব না পাওয়ায় হতাশ রাষ্ট্রপতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের অস্তিত্ব না পাওয়ায় হতাশ রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

 

বিশ্বের প্রথম ১০০০-এর মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অস্তিত্ব খুঁজে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘ষষ্ঠ সমাবর্তন-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ হতাশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য বলেন, ‘ইদানিংকালে পত্রপত্রিকা খুললেই দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজির নেতিবাচক খবর… নিজেদেরকে দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে রাখবেন।’

আবদুল হামিদ শিক্ষক-শিক্ষার্থীদের দলীয় লেজুড়বৃত্তির ঊর্ধ্বে উঠে রাজনীতি করারও আহ্বান জানান। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি বলেন, ‘দুর্নীতি আমাদের উন্নয়ন ও অগ্রগতির পথে অন্যতম বড় অন্তরায়। তাই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ