বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পরই শুরু হয় দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। জুবায়েরপন্থিদের এ পর্বের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের অনুসারী শুরায়ে নেজামি।
৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ইজতেমা। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এ ধাপটি।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। মাওলানা সাদ কান্ধলভী অনুসারী ওয়াসেকুল ইসলামের তাবলিগ অনুসারীরা এ পর্বের ইজতেমায় অংশ নেবেন। তিন দিনব্যাপী এ পর্বের ইজতেমা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ