বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তারেক রহমান বাণী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তারেক রহমান বাণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৮, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৮, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
“বাংলা সাহিত্যের অবিসংবাদিত প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমি তাঁর অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।
আমাদের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে বিশ্বকবির অবদান প্রাণের সঞ্চার করে। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার পাওয়ার বিরল সম্মান অর্জনকারী রবীন্দ্রনাথ ঔপন্যাসিক, কবি, সঙ্গীতশ্রষ্টা, কন্ঠশিল্পী, অভিনেতা, চিত্রকর ও দার্শনিক হিসেবে অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর সৃষ্টিকর্মে গভীর জীবনবোধ, প্রকৃতির সাথে সংলগ্নতা ও সৃষ্টিকর্তার প্রতি গভীর আত্মনিবেদন প্রতিটি মানুষের হৃদয়ে এক অনাবিল শান্তি ও স্বগীর্য় আনন্দের আবহ তৈরী করে।
আমরা গর্ববোধ করি তাঁর রচিত গান আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে পেয়ে। তাঁর অনন্য সৃষ্টিতে চিরাচরিত ধারার বাহিরে স্বাতন্ত্র্যধর্মের পরিচয় মেলে। ধর্ম—লোকাচার, রাজনীতি ও সমাজচিন্তা এবং বিশ্বভাবনায় এই স্বাতন্ত্র্যবোধ তাঁর বিশাল সাহিত্য সংস্কৃতির পরিমন্ডলে বাংলা ভাষাভাষীর মানসলোক নির্মাণে নতুন মাত্রা যোগ করেছে।
বাংলা ভাষাভাষীরা কবির জন্মদিবসটি পালন করে হৃদয়উৎসারিত আবেগ ও পরম শ্রদ্ধায়।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অনন্য সৃষ্টিতে একদিকে যেমন মানুষের মুঢ়তা, স্থবিরতার বিপন্ন ছবি ফুটিয়ে তুলেছিলেন, আবার অন্যদিকে তিনি অনগ্রসর জাতিগোষ্ঠীর সব অচলায়তন ভেঙ্গে বিশে^র অগ্রসর জাতিসমূহের কীর্তিময় অর্জনগুলোকে গ্রহণ করার আহবান জানিয়েছিলেন। আবার বাংলা বাংলাভাষীর জনগোষ্ঠীর অনিন্দ্য সুন্দর সংস্কৃতি ও ঐতিহ্যের উপাদান সমূহ এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ সূর ও বাণীর অনন্য ব্যঞ্জনায় ফুটিয়ে তুলেছেন তাঁর প্রতিভাদীপ্ত সৃষ্টিকর্মে।
আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ