বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে তারেক রহমান নিন্মোক্ত বাণী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে তারেক রহমান নিন্মোক্ত বাণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

“আজ বিশ্ব শরণার্থী দিবস। জুন মাসের ২০ তারিখে প্রতি বছর জাতিসংঘ ঘোষিত বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়। দিনট্রি একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে। ২০০১ ইং সাল থেকে প্রতি বছর জুন মাসের ২০ তারিখ বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও আজ এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই দিবসটির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন এবং বিশ্বব্যাপী নিজ দেশে জোরপূর্বক বাস্তুচ্যুৎ শরণার্থীদের নাগরিক মর্যাদা ও স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগের প্রতি সক্রিয় সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ঘোষনা করছে। বিশ্ব নাগরিকবৃন্দের সহজাত কিছু অধিকার রয়েছে, যেমন-মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আশ্রয়, নিরাপত্তা এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার স্বাধীনতাসহ মানবিক মর্যাদা। কিন্তু নিজ দেশ থেকে উচ্ছেদ হওয়া শরণার্থীরা ঐ সকল অধিকার থেকে বঞ্চিত হয়ে ভিন্ন দেশে আশ্রয় ও ক্ষুধা নিবৃত্তির সন্ধান করে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশীদেরও সেই করুণ অভিজ্ঞতা আজও মলিন হয়নি, পার্শ্ববর্তী দেশে লাখ লাখ মানুষের আশ্রয় প্রার্থনা আমাদের ইতিহাসের এক অমোচনীয় অধ্যায়।
বর্তমানে বাংলাদেশ এক বিশাল শরণার্থী মানুষদের আশ্রয় প্রদান করেছে। পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী শিবির কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের। তারা নিপীড়ণের শিকার হয়ে নিজ দেশের পৈত্রিক ভিটে-মাটি ছেড়ে বাংলাদেশে শরণার্থী হয়েছে। বাংলাদেশের জনগণ তাদের সাধ্যমতো প্রচেষ্টা নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে। এটি মানবতার একটি বিরল দৃষ্টান্ত। জীবন-ধারণের উপকরণসহ তাদেরকে যথাযোগ্য মর্যাদায় নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে আমি আন্তর্জাতিক ও বিভিন্ন দাতা সংস্থার প্রতি সহযোগিতার আহবান জানাচ্ছি। ‘নিরাপত্তা চাইবার অধিকার সবার’-এই বছরের এই প্রতিপাদ্যটি বিশে^র প্রত্যেক দেশে দেশে সুপ্রতিষ্ঠিত করতে হবে।
আমি আজ বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিশ্বের সকল শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনসহ তাদের প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ