বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

এক যুগ পর বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তার পদত্যাগে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বিসিবির পরিচালকদের ভোটে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। ই-মেইলের মাধ্যমে তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, বুধবার (২১ আগস্ট) বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকে বিসিবি। সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের এই বৈঠকে অনলাইনে যোগ যোগ দিয়ে পদত্যাগ করেন তিনি। সর্বসম্মতিক্রমে তার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে।

এর আগে মঙ্গলবার বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ