বিস্ফোরণে পেছনে বিএনপির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে : ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিস্ফোরণে পেছনে বিএনপির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একের পর এক এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের কাজে বাইরে, ঠিক সে সময় আমাদের দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। এটি নাশকতা কি না বিষয়টি সরকারের পক্ষ থেকে জরুরিভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারও কোনো মাথাব্যথার প্রয়োজন নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম যে বিবৃতি দিয়েছেন, তার বক্তব্যের সঙ্গে একমত যে এ ঘটনাগুলো রহস্যজনক। এটি খতিয়ে দেখতে হবে।

যৌথ সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ