বিয়ের আগে ছেলে-মেয়ে থ্যালাসেমিয়ার বাহক কিনা জানা জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ের আগে ছেলে-মেয়ে থ্যালাসেমিয়ার বাহক কিনা জানা জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসেমিয়ার বাহক কিনা তা জানা জরুরি। থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পতাজনিত জটিল রোগ। স্বামী-স্ত্রী দুজন যদি থ্যালাসেমিয়ার বাহক হন, শুধু তখনই সন্তানদের এই রোগ হতে পারে।

শুক্রবার (৮ মে) মন্ত্রী রাজধানীর মালিবাগ হোসাব টাওয়ারে অবস্থিত বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সেমিনারে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মনজুর মোরশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চিফ মেডিকেল অফিসার ডা. সাজিয়া ইসলাম এবং ডা. হুমায়ুন কবির।

মন্ত্রী বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় সোশ্যাল সেফটিনেট প্রোগ্রাম বাস্তবায়ন করছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণপূর্বক বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষ করে গড়ে তুলে তাদেরকে মেইনস্ট্রিমে নিয়ে আসার জন্য সরকার তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের দেশে প্রতি নয়জনে একজন থ্যালাসেমিয়া রোগের বাহক। প্রতিবছর বাংলাদেশে প্রায় আট হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিচ্ছে। ব্যাপক প্রচার-প্রচারণা ও কনটেন্ট তৈরির মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে মন্ত্রী বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের ডে-কেয়ারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন ও তাদের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজখবর নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ