বুধবার দুপুরে দেশে ফিরছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৭, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৭, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ওমরাহ পালন শেষে আগামীকাল সস্ত্রীক ঢাকা ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৮ মে) দুপুরে বাংলাদেশ বিমান এয়ার লাইন্স এর একটি ফ্লাইটে ঢাকা ফিরবেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন ।
উল্লেখ্য, গত ২ মে সস্ত্রীক ওমরাহ পালনের উদ্দেশ্যে বিকেলে ঢাকা ছাড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগম।
জনতার আওয়াজ/আ আ