বুধবার ৪৫৮ জন পুলিশ সদস্যদের ব্যাজ পরাবেন আইজিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বুধবার ৪৫৮ জন পুলিশ সদস্যদের ব্যাজ পরাবেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ

 

প্রতিবছরই প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরুপ পুলিশ সদস্যদের পুলিশ ফোর্সেস এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজি’স ব্যাজ) দ্বারা ভূষিত করা হয়। এবারও এর ব্যত্যয় ঘটছে না। তবে সংখ্যাটা বেড়েছে অনেক।

পুলিশ সদরদপ্তরের এক সূত্র জানিয়েছে, এবারের পুলিশ সপ্তাহে ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে আইজি’স ব্যাজ পাচ্ছেন ৪৫৮ জন পুলিশ সদস্য। এর আগে পুলিশ সপ্তাহ-২০২২ এ ৪০১ জন পুলিশ সদস্যকে ‘আইজিপি’স ব্যাজ’ দেওয়া হয়েছিল।

বুধবার (৪ জানুয়ারি) পুলিশ সপ্তাহ-২০২৩ এর দ্বিতীয় দিনে দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে এই ব্যাজ পরিয়ে দেবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুলাহ আল-মামুন। এ সময় ব্যাজপ্রাপ্তদের হাতে সনদও তুলে দেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ