‘বুর্জ খলিফা’কে ছাড়িয়ে কুয়েতে নির্মাণ হচ্ছে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘বুর্জ খলিফা’কে ছাড়িয়ে কুয়েতে নির্মাণ হচ্ছে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৯:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৯:২৮ পূর্বাহ্ণ

 

এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ টাওয়ার হিসেবে পরিচিত দুবাইয়ের বুর্জ খলিফা, যার দৈর্ঘ্যের উচ্চতা ৮২৮ মিটার। তবে এটিকে ছাড়িয়ে এবার কুয়েতে নির্মাণ হতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’। প্রায় এক কিলোমিটার উঁচু টাওয়ারটি হবে কুয়েতের মাদিনাত আল হারির বা সিল্ক সিটির প্রধান আকর্ষণ।

২০২৩ সালের মধ্যে মাদিনাত আল হারির নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সিল্ক সিটির প্রাণকেন্দ্রে নির্মাণ হবে বুর্জ মুবারক। যার পুরো নির্মাণযজ্ঞ শেষ হতে সময় লাগবে ২৫ বছর। আরব্য রূপকথা আলিফ লায়লা বা এক হাজার এক আরব্য রজনীর সঙ্গে মিল রেখে এ টাওয়ারের উচ্চতা হবে ১ হাজার ১ মিটার।

এতে ২৩৪টি ফ্লোর থাকবে এবং সাত হাজার মানুষ বসবাসের সুযোগ পাবে। সিল্ক সিটি প্রকল্পে ৪ লাখ ৩০ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রকল্পটিতে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আসবে। পুরো প্রকল্পে সাত লাখ বাসিন্দা বসবাস করতে পারবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ