বৃটিশ বাংলাদেশী উইমেন্স ফোরাম এর উদ্যোগে বানিজ্য মেলা ২০২৩ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃটিশ বাংলাদেশী উইমেন্স ফোরাম এর উদ্যোগে বানিজ্য মেলা ২০২৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ২:২৭ পূর্বাহ্ণ

 

বৃটেনে নারীদের সংগঠন বৃটিশ বাংলাদেশী উইমেন্স ফোরাম এর উদ্যোগে দ্বিতীয়বারের মত নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করলো বানিজ্য মেলা ২০২৩।
সংগঠনের সকল সদস্যাদের সার্বিক সহযোগিতায় , ২৪ সেপ্টেম্বর রবিবার ম্যাফিয়ার ভেনু তে অনুস্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন।


মিডিয়া ব্যাক্তিত্ব মিনহাজ খান ও আর্জুমান মুন্নির যৌথ উপস্থাপনায় এ সময় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেডব্রীজ বড়ার কাউন্সিল মেয়ার জোৎস্না ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডি এল এ মেম্বার উন্মেষ দেশাই, কাউন্সিলর সামস ইসলাম, এনফিল্ড বড়ার ডেপুটি মেয়র মোহাম্মদ ইসলাম, কাউন্সিলর ফয়যুর রহমান, কাউন্সিলর মমতাজ ,কাউন্সিলর ফারুক চৌধুরী,বাংলাদেশের সাবেক বৃটিশ হাই কমিশনার অনোয়ার চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্টজন।


এ সময় পুরো হল জুড়ে বসেছিল নানা স্টলের সমাহার। মেলায় ঘুরতে আসা ক্রেতাদেরও ছিল উপচে পড়া ভিড় ।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নাচ , গান , শিশুদের কবিতা আবৃত্তি। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ফ্যাশন শো।


সব শেষে বিভিন্ন কেটাগরিতে বাছাইকৃত সেরা স্টল গুলো কে প্রদান করা হয় বিশেষ এওয়ার্ড ।এবং এই এওয়ার্ড এর মাধ্যমে নারী উদ্যোক্তাদেরকে অনুপ্রানিত এবং বিজনেস এ যুক্ত হওয়াতে উৎসাহিত করে যাচ্ছেন এই সংগঠনটি…

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ