বৃষ্টির সম্ভাবনা নেই, তাপপ্রবাহ থাকবে আরও সাতদিন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপপ্রবাহ থাকবে আরও সাতদিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৯:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৯:৪৭ পূর্বাহ্ণ

 


আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে।  বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলেছেন, ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। আগামী ২০ এপ্রিলের পর বৃষ্টি হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রবিবার দেশের পাঁচ বিভাগ ও এক জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। সোমবার পাঁচ বিভাগ ও চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল যা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, আগামী দু-তিনদিন পর দেশের কোনো কোনো স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও তা ২০ তারিখের পরে হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আমরা বলেছি, আগামী সাতদিন তাপপ্রবাহ থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ