বৃষ্টি উপেক্ষা করেই দুই দলের সমাবেশে জনস্রোত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃষ্টি উপেক্ষা করেই দুই দলের সমাবেশে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

গত কয়েকদিন তাপদাহ থাকলেও আজকে স্বস্থি দিচ্ছে শ্রাবণের আকাশের হঠাৎ বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই জনস্রোতে পরিণত হয়েছে আওয়ামীলীগ ও বিএনপির পৃথক পৃথক শান্তি সমাবেশ ও মহা সমাবেশ।

শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকে রোদের তীব্রতা থাকলেও দুপুর ২টার দিকে হঠাৎ বৃষ্টিত শুরু হয়। তবে বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে আসেন দুই দলের নেতা-কর্মীরা।

শান্তি সমাবেশ থল ঘুরে দেখা যায়, বৃষ্টিতে ভিজেই স্লোগান দিতে শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একাংশের নেতাকর্মীরা। বৃষ্টি যেন তাদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছে৷ বৃষ্টিতে ভিজে সমাবেশে যোগ দিতে দেখা গেছে নারী নেতাদেরও।

সাভার, আশুলিয়া, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

অপরদিকে, নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থলও কানায় কানায় পূর্ণ। সকালের তীব্র রোদ কিংবা দুপুরের বৃষ্টি কোনো কিছুই থামাতে পারেনি তাদের। অনেকে তাদের হাতে থাকা বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড মাথায় দিয়ে বৃষ্টির মোকাবিলা করছেন। আবার অনেক নেতাকর্মী সমাবেশ মঞ্চের পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছেন।

উল্লেখ্য, দুপুর ২টায় অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন- যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের যৌথ ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ শুরু হয়। ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অপরদিকে, সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহা সমাবেশ করছে বিএনপি। শুক্রবার দুপুর দুইটায় কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় এ সমাবেশ। মহাসমাবেশে সভাপতিত্ব করছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ