বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এবং তাদের দাবির প্রতি সংহতি জানাতে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন চিকিৎসকরা।

শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে তাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন চিকিৎসকরা।

এসময় রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটের চিকিৎসক শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

চিকিৎসকরা বলেন, সরকারের উচিত ছিল আবু সাঈদের বাসায় যাওয়া, তা না করে মেট্রোরেলের জন্য মায়া কান্না করেছে। দেশে যে বৈষম্য ও অরাজকতা চলছে এটি রুখে দিতে ছাত্র সমাজ আজ মাঠে নেমেছে। দেশের সব চিকিৎসক শিক্ষার্থীদের পাশে আছে এবং সর্বক্ষণ তাদের পাশে থাকব। তাদের যৌক্তিক দাবি আদায়ে আমরা সবসময় পাশে থাকব।

তারা আরও বলেন, ছাত্রসমাজকে গুলি করে দমানো যাবে না। তাদের যৌক্তিক দাবি আদায় করেই ঘরে ফিরবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ