বৃহস্পতিবার কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৯, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৯, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ

 

প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি।বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ মার্চ) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বৃহস্পতিবার রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। ইফতার মাহফিলে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, দলের সিনিয়র নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা ইফতারে অংশ নেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ