বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নির্বাচন বর্জন ও বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে গণসংযোগ ও রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ।

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে ভার্চুয়ালী সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, অসহযোগ আন্দোলনের সমর্থনে, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।

এর আগে আজ দুপুরে সরকারের পদত্যাগ দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় দলটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ