বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে বেইজিংয়ে পৌঁছেছেন। এ সময় চীনের উপমন্ত্রী সান ওয়েডং বেইজিং রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।

উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২৬ মার্চ চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান। সফরের দ্বিতীয় দিন আজ (২৭ মার্চ) তিনি বোআও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ভাষণ দেন এবং অন্তত আটটি অনুষ্ঠানে অংশ নেন, যার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও অন্তর্ভুক্ত।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হাইনান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ