বেইলি রোডে আগুন: নিহত বেড়ে ৪৬ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেইলি রোডে আগুন: নিহত বেড়ে ৪৬

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিবেদক

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ এ। শুক্রবার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল জানান, ১০ জন মারা গেছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আর ঢাকা মেডিকেলে মারা গেছেন ৩৫ জন। অন্যদিকে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানানা, তিনি পুলিশ হাসপাতালে একজনকে মৃত দেখেছেন। ফলে সব মিলিয়ে মৃতের সংখ্যাটি দাঁড়িয়েছে ৪৬।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ