বেইলী রোডে আগুনে ব্যাপক হতাহতের ঘটনায় মির্জা ফখরলের শোক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেইলী রোডে আগুনে ব্যাপক হতাহতের ঘটনায় মির্জা ফখরলের শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১, ২০২৪ ২:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১, ২০২৪ ২:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গতরাতে রাজধানীর বেইলী রোডে একটি বহুতল ভবনের ‘কাচ্চি ভাই রেষ্টুরেন্টে’ ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে ৪৫ জনের হৃদয়বিদারক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “গতকাল রাত পৌনে দশটায় রাজধানীর বেইলী রোডস্থ একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত ৪৫ জনের নির্মম মৃত্যু এবং এখনও হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারী অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট চিকিৎসকগণ জানিয়েছেন। দেশে আইনের শাসন না থাকলে দূর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে। কারণ সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে বলেই নানা দূর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায়।

তিনি আরও বলেন, গতরাতে বেইলী রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করি-শোকার্ত পরিবারগুলো যেন তাদের স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে ধৈর্য ধারণ করতে পারেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি অগ্নিদগ্ধদের আশু সুস্থতা কামনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ