বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অভিযোগ হাস্যকর: আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অভিযোগ হাস্যকর: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৪, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৪, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন। যখন এখানকার চিকিৎসকরা মনে করেছেন বাইরে থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করতে হবে, তখন সরকার সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি। কাজেই আমার জন্য খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর বস্তুতে পরিণত করছেন। এই অভিযোগ হাস্যকর বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (২৪ জুন) সচিবালয়ে নিজ দফতরে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।

মন্ত্রী বলেন, ‘আমি এতটুকু বলবো যে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন, সেই হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন বলেই কিন্তু তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন। তার কয়েকটা অসুখ আছে, যেগুলো সেরে ওঠার মতো না। সেটার চিকিৎসা করে কমিয়ে রাখতে যেটা করা দরকার, সেটা করা হচ্ছে। গতকাল বিকেল চারটার দিকে তার পেসমেকার লাগানো হয়েছে। সেই পেসমেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন।’

আইনমন্ত্রীর আন্তরিকতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শোনেন, তাদের মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা; সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য ঠিক নেই বলেই তারা এসব কথা বলছেন। আমার প্রতি তারা যদি সংবাদ সম্মেলন করে রাগ-উষ্মা প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। কিন্ত আমি আশা করবো, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ