বেতন-ভাতা না দেয়ায় ১২ কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেতন-ভাতা না দেয়ায় ১২ কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করায় ১২টি কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ মার্চ )সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা জানান, ‘স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

তিনি বলেন, ‘শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রেখে এসব কারখানার মালিকরা বিদেশ যেতে পারবেন না।’

এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ২৭ মার্চের মধ্যে সব কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। যদি আরও কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে না পারে তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা।

কোন কোন কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে কারখানাগুলোর নাম বলা যাবে না বলে জানান উপদেষ্টা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ