বেনজীরের আরও ১১৯টি স্থাবর ও ২৩টি অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেনজীরের আরও ১১৯টি স্থাবর ও ২৩টি অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৬, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৬, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও তার স্ত্রীর হাতে থাকা আরও ১১৯টি স্থাবর ও ২৩টি অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল মানবজমিনকে বলেন, দুদকের আরও একটি আবেদনের প্রেক্ষিতে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের ও তার স্ত্রীর আরও ১১৯টি স্থাবর ও ২৩টি অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার বেনজীর ও তার স্ত্রীর ৮৩টি স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছিলেন আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ