বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ

 

ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পদ্মাসেতুর সাথে বেনাপোল স্থলবন্দর যুক্ত হওয়ায় ভারতের সাথে বাণিজ্য সম্প্রসারনে সরাসরি সড়ক পথে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

ভারতীয় হাইকমিশনার বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছালে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আলমগীর হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় হাইকমিশনারের স্ত্রী শ্রমতি মনু ভার্মা, উপ হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বন্দরের জয়েন্ট সেক্রেটারি সরোয়ার হোসেন, বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন, ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, বন্দরের ডেপুটি পরিচালক মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া ভারত বাংলাদেশ চেম্বারের বেনাপোল সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনার বেনাপোল বন্দরের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং বন্দরের এলাকা ও বন্দরের কার্যক্রম ঘুরে দেখেন। পাসপোর্ট যাত্রীদের খোঁজ খবরও নেন তিনি। তিনি বন্দর অডিটরিয়ামে প্রশাসন ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভারতের বিশেষ করে কোলকাতার সাথে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষে পদ্মাসেতুর সাথে জরুরী ভিত্তিতে রাস্তা প্রশস্ত হওয়া জরুরি।’

এ সময় সাংবাদিকসহ অন্যান্যরা পেট্রাপোল ইমিগ্রেশনে বিএসএফ এবং ইমিগ্রেশন পুলিশদ্বারা যাত্রী হয়রানি, আমদানি—রফতানি বাণিজ্যে বিভিন্ন প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করলে তিনি এসব সমস্যা দ্রুত সমাধানে করবেন বলে আশ্বস্ত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ