বেনারসি-আলতায় অনবদ্য লুকে জয়া! - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেনারসি-আলতায় অনবদ্য লুকে জয়া!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী জয়া আহসান দুই বাংলায় দারুণ জনপ্রিয়। তার রূপে মুগ্ধ অনুরাগীরা। নিত্য নতুন ফ্যাশন সেন্সে আবেদনময়ী হয়ে ধরা দেন জয়া। সম্প্রতি ওপার বাংলার প্রসেনজিত দাস রিশভের স্টাইলিংয়ে নিজেকে ধরা দিয়েছেন তিনি। বেনারসিতে জয়ার সেই অনবদ্য লুকই এখন নিউজফিডে ভেসে বেড়াচ্ছে।

বৃহস্পতিবার সকালে স্ক্রলিংয়ে চোখ আটকে যায় জয়ার চার ছবির কোলাজে। আগের চেয়ে খানিকটা খোলামেলা অবতারে!

এদিন মোট ১১ টি ছবি পোস্ট করেন জয়া। তাতে দেখা যায়, একটি নদীর পাড়ে অভিনেত্রী। সিঁড়ির পাড়ে আবির ফেলে পা দিয়ে নাড়ছেন, নদীর পানিতেও ডুবিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।’

জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মন্তব্য এমন- ‘দিন যতো যাচ্ছে, বয়স কমছে জয়ার।’ আরেকজনের মন্তব্য, ‘সেই ছোটবেলা থেকে দেখছি, একই রকমের আছেন জয়া আহসান।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ