বেবি বাম্পের ছবি প্রকাশের কারণ জানালেন বুবলী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেবি বাম্পের ছবি প্রকাশের কারণ জানালেন বুবলী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ

 

সম্প্রতি এক হিরার নাকফুল নিয়ে ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে যা হলো তা কারও অজানা নয়। তাদের ঝগড়া তুঙ্গে তখন এতে যোগ দেন শাকিব। তিনি সংবাদমাধ্যমকে জানান, বুবলী-অপু দুজনেই তার অতীত। তাদের কারও সঙ্গে সম্পর্ক জোড়া লাগার আর কোনো সম্ভবনা নেই।

স্বামীর মুখ থেকে এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন বুবলী। শাকিবের বিরুদ্ধে নিজের ইমেজ নষ্ট অভিযোগ আনেন। সেইসঙ্গে সংবাদ সম্মেলন করে সব কথা বলে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। সেসময় সম্মেলন না করলেও আজ (৪ ডিসেম্বর) সন্ধ্যা সামাজিক যোগাযোগমাধ্যমে এসে শাকিব-অপুও তার বিষয়ে খুলে বললেন সব। জানালেন শাকিবের বড় সন্তান জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশের কারণ।

বুবলী বলেন, ‘জয়ের বিষয়ে আমি কতটা পজিটিভা তা শাকিব খান ও তার কাছের মানুষজন ভালো করেই জানেন। এমন কী জয় কোন স্কুলে পড়বে সে বিষয়েও আমি শাকিবকে সাজেস্ট করেছি। আপনারা অনেকেই বলছেন, জয়ের জন্মদিনে কেন আমার বেবি বাম্পের ছবি প্রকাশ করেছি। দেখুন আমি ওই ধরনের মানসিকতা থেকে ছবি প্রকাশ করিনি। সেটা করলে আমি গত বছরও করতে পারতাম। তখনও আমার সন্তান ছিল। তার আগের বছরও করতে পারতাম কারণ সেসময়ও আমার সন্তান ছিল। কিন্তু সেটা করিনি। জয়ের জন্মদিনকে উদ্দেশ্য করে আমি বেবি বাম্পের ছবি প্রকাশ করিনি। আমি ছবি প্রকাশ করেছি আমার আবেগের জায়গা থেকে।’

গত ২৭ সেপ্টেম্ব বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করতেই নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। পরে ৩০ সেপ্টেম্বর গণমাধ্যমে তাদের সন্তানের ছবি প্রকাশ হয়। বুবলী ছবি প্রকাশ করে জানান তার সন্তানের পিতা শাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে শাকিবও স্বীকার করে নেন সে কথা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ