বেলজিয়ামের রানির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বেলজিয়ামের রানি ম্যাথিল্ড সাক্ষাৎ করেছেন। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে তাদের সাক্ষাৎ হয়।
একই অনুষ্ঠানের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।
এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জাতিসংঘ সদর দপ্তরে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে এদিন নিউ ইয়র্কে এসে পৌঁছান প্রধান উপদেষ্টা। আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ