বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি উন্মুক্তের দাবি ছাত্র ইউনিয়নের - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি উন্মুক্তের দাবি ছাত্র ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ

 

সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুস্থ রাজনীতি চর্চার পরিবেশ নিশ্চিতসহ ৫ দফা দাবিতে সমাবেশ করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ করে সংগঠনটি।

এ সময় বক্তারা বলেন, ‘আন্দোলনই অধিকার আদায়ের একমাত্র পথ। আমাদের অধিকার রক্ষার দায়িত্ব আমাদেরই। তাই আজ নতুন করে সময় এসেছে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করার। সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশের আর্থ-সামাজিক অবস্থার উপরে ভিত্তি করে টিউশন ফি নির্ধারণ এবং অভিন্ন গ্রেডিং পদ্ধতি নীতিমালা বাস্তবায়ন করার। বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, সকল বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত মানসম্মত শিক্ষক সংকট নিরসন ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি নিশ্চিতসহ ৫ দফা দাবিতে একই মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার।’

কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রকদের সমালোচনা করে বলেন, ‘ট্রাস্টি মেম্বাররা প্রতি মাসে একটি করে সভা করে সম্মানি হিসেবে খাম ভর্তি লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়। তারা বিদেশ ভ্রমণ করে শিক্ষার্থীদের টাকায়। শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হলে এসব বন্ধ হওয়ার ভয়েই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজনীতি নিষিদ্ধ করেছে। প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার ছাত্র রাজনীতির দাবিও জানান তিনি।’

সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগ জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রেজোয়ান হক মুক্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসের সঞ্চালনায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজিজুর রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ।

আরও বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সহ-সভাপতি জয় বণিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি হাসান ওয়ালী, সহ-সভাপতি ওয়ালিদ হাসান লাবু, সহকারী সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, সাংস্কৃতিক সম্পাদক দিয়াত মাহমুদ শাকিল, সদস্য আহমেদ মানিক ও ছাত্রনেতা সুবেহ সাদিক সন্ধিসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ