বেহাল রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেহাল রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

 

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় আছে। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী বিভিন্ন সময় দাবি জানিয়ে আসলেও রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২ জুলাই) জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর-মিরতিঙ্গা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাদার কারণে দূর্ভোগ পোহাতে হয় মানুষজনের। আর এই কাঁচা রাস্তা সংস্কারের দাবি ও প্রশাসনের নজরে আনার জন্য রাস্তার কিছু অংশে কয়েকজন যুবক ধানের চারা রোপন করে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ করেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, রাস্তাটি আমার নজরে আছে। দ্রুত সংস্কার করা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ