বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদী মার্চ’ কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদী মার্চ’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল ‘শহীদী মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাসপূর্তি উপলক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সারজিস আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এই ‘শহীদী মার্চ’ করা হবে। মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিকেল তিনটায় শুরু হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় আবু বাকের মজুদারসহ অন্য সমন্বয়করাও সেখানে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ