বোরকা পরে হলে ‘প্রিয়তমা’ দেখলেন মৌসুমী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বোরকা পরে হলে ‘প্রিয়তমা’ দেখলেন মৌসুমী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বোরকা পরে প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ সিনেমা দেখলেন ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী। ফেসবুকে স্বামী ওমর সানির প্রকাশিত কয়েকটি ছবিতে বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে মৌসুমীকে। এসময় তার সঙ্গে ছিলেন মেয়ে ফাইজা ও ছেলে ফারদিন এহসান।

অপর একটি ছবিতে একই ফ্রেমে দেখা মিলেছে অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মৌসুমীকে। সিনেমা হলে বসে ‘প্রিয়তমা’ উপভোগ করেছেন তারা। এছাড়া ‘প্রিয়তমা’ সিনেমার পোস্টারের সামনে দাড়িয়েও ছবি তুলতে দেখা গেছে মৌসুমীকে। এসময় তার সঙ্গে দাড়িয়ে থাকতে দেখা গেছে এক নারীকে।

ছবিগুলো পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘কয়েকদিন আগেই আমার পরিবার ‘সুড়ঙ্গ’ দেখেছে, তারপর গতকালই দেখলেন প্রিয়তমা, ব্যস্ততার কারণে আমি মিস করেছি।’

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানিয়েছেন ঈশিতা। ফেসবুকে তিনি লেখেন, “সিনেমার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ‘প্রিয়তমা’র জন্য শুভকামনা। অভিনন্দন প্রিয় হিমেল আশরাফ ভাই। আপনার নতুন প্রকল্পের জন্য আগ্রহভরে অপেক্ষা করছি।”

প্রসঙ্গত, মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গেল বছরের ১১ নভেম্বর। একইদিনে তার অভিনীত দুটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছিলো। একটির নাম ‘ভাঙন’ অপরটি ‘দেশান্তর’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ