ব্যক্তিগত নারী সহকারীর সঙ্গে ‘লিভ ইন’ করেন রেখা! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যক্তিগত নারী সহকারীর সঙ্গে ‘লিভ ইন’ করেন রেখা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বলিউড তারকা রেখা ৬৮ তে দাঁড়িয়েও সৌন্দর্য ও ব্যক্তিত্বগুণে সবার নিকট পূজনীয়। সেইসঙ্গে অমিতাভ বচ্চনের সঙ্গে এ অভিনেত্রীর সম্পর্কের বিষয়টিও কৌতূহলের জন্ম দেয়। অনেকের ধারণা বিগ-বির বিচ্ছেদ লালন করতেই আজও অবিবাহিত রেখা। তবে এবার বেরিয়ে এসেছে নতুন এক তথ্য। নিজের ব্যক্তিগত নারী সহকারীর সঙ্গে সম্পর্কে আছেন রেখা। বহুবছর ধরে লিভ ইন করছেন তারা।

লেখক ইয়াসের উসমানের লেখা ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’ বইটিতে উঠে এসেছে নায়িকার জীবনের এই গোপন তথ্যগুলো।

লেখকের দাবি, অনেক বছর ধরে রেখা তার ব্যক্তিগত সহকারী ফারজানার সঙ্গে সম্পর্কে রয়েছেন। ফারজানা বহু বছর ধরে রয়েছেন অভিনেত্রীর সঙ্গে। প্রতি মুহূর্তে তাকে রেখার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক কথায় বলা যেতে পারে ফারজানা হলেন রেখার ছায়াসঙ্গী। এছাড়া অভিনেত্রী বারবার ফারজানাকে নিজের বোন বলে এসেছেন।

তবে ইয়াসের উসমানের বইয়ে উঠে আসা তথ্যে অবাক অনেকেই। বইতে লেখা রয়েছে, রেখার শোয়ার ঘরে ফারজানা ছাড়া আর কারও ঢোকার অনুমতি নেই। ফারজানার অনুমতি ছাড়া রেখার আশেপাশে কেউ-ই ঘেঁষতে পারে না। অভিনেত্রীর বাড়ির খুঁটিনাটি থেকে তাঁর পেশাদার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেন ফারজানাই।

রেখার জীবনীমূলক গ্রন্থটিতে লেখক আরও লিখেছেন, লম্বা সময় ধরে ফারজানার ওপর শারীরিক ও মানসিকভাবে নির্ভরশীল রেখা। এ সম্পর্কে রেখা নারী এবং ফারজানা পুরুষের ভূমিকা পালন করেন।

এদিকে বইটি প্রকাশের পরপরই তোলপাড় শুরু হয়ে গেছে বি-টাউনে। রেখা সম্পর্কে এমন কথা পড়তে হবে- স্বপ্নেও ভাবেননি পাঠকেরা। তবে অভিনেত্রী এখনও কোনো মন্তব্য করেননি এ বিষয়ে। এতে আরও দ্বিধায় পড়েছে তার অনুরাগীরা। তবে কি তথ্যগুলো সত্য? এ কারণেই কি চুপকরে আছেন রেখা। এমনতা ভাবছেন অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ