ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি:প্রতিনিধি

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যা ব-১০। এসময় সহযোগিতায় ছিল নারায়ণগঞ্জ র্যা ব-১১ এর একটি ইউনিট। সোমবার (১৪ জুলাই) রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যা ব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, র্যা ব-১০ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আমরা তাদের সহযোগিতা করি। এ বিষয়ে বিস্তারিত র্যা ব-১০ থেকে জানানো হবে।
জানা যায়, নান্নু ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন।
গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং সিমেন্টের ব্লক দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে মনে করছেন স্থানীয়রা। তবে পুলিশ বলেছে ব্যবসায়ীর বিরোধের জের ধরে সোহাগকে হত্যা করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ