ব্যাংক ডাকাতির মামলায় সরাইলে দুই আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যাংক ডাকাতির মামলায় সরাইলে দুই আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ

 

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ব্যাংক ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ।

আজ শুক্রবার ভোরে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এরা হলেন কদমতলী গ্রামের কুতুব আলীর ছেলে আইয়ুব আলী ও একই এলাকার কাছন আলীর ছেলে মো. আছমত আলী।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কালিকচ্ছ ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা দু’জন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার একটি ব্যাংকে ডাকাতি মামলার আসামি।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আইয়ূব আলীর বিরুদ্ধে লাকসামে ব্যাংক ডাকাতি, সরাইলে বেশ কয়েকটি ডাকাতিসহ ৫টি মামলা ও মো. আছমত আলীর বিরুদ্ধে লাকসামে ব্যাংক ডাকাতিসহ সরাইলে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ