ব্যারিস্টার আবদুস সালামকে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৮, শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যারিস্টার আবদুস সালামকে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২১, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২১, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি
ফাইল ছবি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোঃ আবদুস সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি । সেই সাথে প্রবাসী বাংলাদেশীদের দেশের কল্যাণে কাজ করার সুযোগ করে দেওয়ায় জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি।

আজ এক শুভেচ্ছা বার্তায় যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, দলের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিকে মূল্যায়ন করায় যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগণ অত্যন্ত উচ্ছ্বসিত ও উদ্বেলিত । শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, ব্যারিস্টার এম এ সালাম তার সেবামুলক কাজের অভিজ্ঞতার আলোকে ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত পরিসরে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেন। নেতৃদ্বয় শুভেচ্ছা বার্তায় ব্যারিস্টার এম এ সালামের তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সার্বিক সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোঃ আবদুস সালাম-কে ৩(তিন) বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ