ব্যারিস্টার তুরিন জামায়াতের রোকন বানিয়ে আমাকে নির্যাতন করেছে’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যারিস্টার তুরিন জামায়াতের রোকন বানিয়ে আমাকে নির্যাতন করেছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৫, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৫, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে বাড়ি দখল ও সন্ত্রাসী ভাড়া করে ভয়-ভীতি দেখানোর অভিযোগ তুলে তার মা শামসুন্নাহার তসলিম নিজের নাগরিক অধিকার এবং বাড়ি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সামনে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তিনি।

শামসুন্নাহার তাসলিম বলেন, ‘তুরিন আমাকে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে পালিয়ে থাকতে হচ্ছে। পৌনে এক বছর যাবত আমি উত্তরার বাসা থেকে বের হয়েছি। গ্রামের বাড়ি নীলফামারীতেও আমার বাবার জায়গা দখলের চেষ্টা করছে। আমি মানবাধিকার বঞ্চিত হচ্ছি। আমি বিচার চাই।’

তুরিন আফরোজের মা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর থাকা অবস্থায় তুরিন ক্ষমতার অপব্যবহার করে আমাকে পুলিশ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে। তুরিন সে সময় আমাকে জামায়াতের রোকন বানিয়ে দিয়েছে। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য লিখেই যাচ্ছে। আমাকে হয়রানি করেই যাচ্ছে। আমি তার বিচার চাই।

তিনি বলেন, ‘আজ থেকে পাঁচ বছর আগে আমি আপনাদের (সাংবাদিক) সামনে এসেছিলাম। সরকারের কাছে আমার ন্যায্য বিচার চেয়েছিলাম। মানুষ হিসেবে আর্তনাদ করেছিলাম। আমি চাই এই শেষ বয়সে যেন সুচিকিৎসায়, সুস্থভাবে থাকতে পারি। কারও কাছে হাত পাতিনি, কারো কাছে আশ্রয় চাইনি। শুধু একজন বাংলাদেশি হিসেবে আমার নাগরিক অধিকার চেয়েছিলাম। তখন আমার কিডনি ৬৫ ভাগ কাজ করছিল এখন দুটো কিডনি অকেজো।’

তিনি বলেন, ‘আমার এখন একদিন পরপর ডায়ালাইসিস করা লাগে। দিনাজপুরের বাবার ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা চালিয়েছি। সব সত্য বলছি। অথচ তুরিন আফরোজ মিথ্যাকে সত্য বানিয়ে আমার ওপর চাপিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘পাঁচ বছর আগে সংবাদ সম্মেলন করার ফলে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছি। তুরিন নিজে আমার নামে বিভিন্ন মাধ্যমে কুৎসা রটিয়েছে। তুরিন বলেছে আমাকে সংবাদ সম্মেলন করে বলতে হবে, গতবার আমি যে সংবাদ সম্মেলন করেছি তখন আমার মাথা খারাপ ছিল, উল্টাপাল্টা বলেছি। অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য বলেছি। এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আর আমি তো মানসিকভাবে সুস্থ। এগুলো বললেই নাকি আমি আমার অধিকার ফিরে পাবো।’

তুরিনের মা অভিযোগ করে বলেন, আমার থাকার জায়গা বাড়ি-ঘর সে দখল করে রেখেছে। পারিবারিক জীবনে নানা জটিলতার জন্য সে আমার কাছে থাকতে চেয়েছিল। তার বাবা মারা যাওয়ার পর সে আবার আমাকে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল। এক বছর আমাকে বাসায় ঢুকতে দেয়নি।

তিনি বলেন, ২০২৪ সালে স্বাধীনতার পরেও বীরদর্পে সে বাসা দখল করে আছে। আমি আজকে এখানে, কালকে ওখানে থাকি। আত্মীয়র বাসায় থাকলেও সেখানে লোক পাঠায়, ভয়-ভীতি দেখায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ