ব্যালটে ভোট চুরি হলে ইভিএমে ডাকাতি হয়: শামা ওবায়েদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যালটে ভোট চুরি হলে ইভিএমে ডাকাতি হয়
: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইভিএম বা কোন ইকেট্রনিক ভোটিং মেশিন বাংলাদেশের মাটিতে চলবে না। যদি ব্যালটে চুরি হয় তাহলে এভিএমে ডাকাতি হয়। এই ডাকাতি ব্যবসা বাদ দিতে হবে, বন্ধ করতে হবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার সকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরো বলেন, জিনিসপত্রের দাম তখনই কমবে, যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে নামবে তেলের দাম, পানির দাম ও গ্যাসের দাম কমবে। যখন শেখ হাসিনা যাবে দেশে গুম-হত্যা, মামলা-হামলা ও রাহাজানি বন্ধ হবে। সুতরং আজকে যদি দেশে শান্তিপ্রতিষ্ঠা করতে হয়, দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, ভোটার অধিকার কায়েম করতে হয়। তাহলে একটাই উপায়, দেশনেত্রী খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
সমাবেশের আগে এক বিক্ষোভ মিছিল বের করে শান্তিপূর্ণভাবে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সদরের পেট্রোল পাম্প মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলালুদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ