ব্রাহ্মণবাড়িয়ায় আ'লীগ-বিএনপি নিয়ে বাগবিতণ্ডায় সংঘর্ষ, আহত ৩০ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ-বিএনপি নিয়ে বাগবিতণ্ডায় সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫ ৪:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫ ৪:০৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে বাগবিতণ্ডা ও থাপ্পড় মারাকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।

বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট তৈরি হয়।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে উত্তর সুহিলপুর গ্রামের উকিলের গোষ্ঠির সাদ্দাম হোসেন ও আজিজের গোষ্ঠির আক্তার মিয়ার মধ্যে কথা বলতে গিয়ে তর্ক হয়। একপর্যায়ে সাদ্দাম আক্তারকে থাপ্পড় দেন। এরপর দুই গোষ্ঠির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিস বৈঠক বসানো হয়। কিন্তু তাতে সমাধান না হওয়ায় রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুই গোষ্ঠির লোকজন মহাসড়কে সংঘর্ষে জড়ান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সংঘর্ষকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ