ব্রাহ্মণবাড়িয়ায় আহ্বায়ক কমিটি গঠন নিয়ে উত্তপ্ত বিএনপির রাজনীতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আহ্বায়ক কমিটি গঠন নিয়ে উত্তপ্ত বিএনপির রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১২, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১২, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জেলার আহ্বায়ক কমিটি গঠন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির রাজনীতি। আহ্বায়ক কমিটি গঠনের একদিন পর তা বাতিলের দাবিতে মাঠে নেমেছে দলের নেতাকর্মীরা। কেন্দ্র হস্তক্ষেপ না করলে এ নিয়ে সংঘর্ষের শঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে শহরের পাওয়ার হাউজ রোডে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে বিতর্কিত ও অগ্রহণযোগ্য দাবি করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এ সভায় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীরা যখন সরকার পতনের আন্দোলন নিয়ে ব্যস্ত, এমন সময় এ ধরণের বিতর্কিত ও অগ্রহণযোগ্য কমিটি দলীয় ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। আমরা দ্রুত এই কমিটি বাতিল করে ত্যাগীদের দিয়ে নতুন কমিটি করার আহ্বান জানাই।’

বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এ বি এম মোমিনুল হক, ভিপি জহিরুল হক চৌধুরী লিটন, পৌর বিএনপির সভাপতি মো. নজির উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফুজায়েল চৌধুরী রুবেল ও সাবেক সাধারণ সম্পাদক হাফিজ উল্লাহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ