ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ১২ টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ১২ টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ

 

বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১২টি ইউনিয়নে পদযাত্রা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রয়ারি) সকাল ১০টায় এ পথযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

এ পদযাত্রার শুরুতেই তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন, মানিকপুর ইউনিয়ন, রূপসদী ইউনিয়ন, বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন, সলিমাবাদ ইউনিয়ন, ফরদাবাদ ইউনিয়ন, পাহাড়িয়া কান্দি ইউনিয়ন, সোনারামপুর ইউনিয়ন, দরিয়া দৌলত ইউনিয়ন, আইয়ুবপুর ইউনিয়ন, দরিকান্দি ইউনিয়ন এবং সয়ফুল্লাহ কান্দি ইউনিয়নে এ সকল পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়নে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি একেএম মুসা, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, ভিপি দেওয়ান মোহাম্মদ নাজমুল হুদা, আবুল আইয়ুম মো. কোভিদ হোসেন, আব্দুল করিম চেয়ারম্যান, মো. হোসেন, বাবুল মিয়া, মো. সবুজ, পৌর বিএনপির সচিব সালে মুসা, সেন্টু রিপন মানিক ভূঁইয়া।

আরও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ, কৃষক দলের আহ্বায়ক ওয়াসা উদ্দিন মেহেদী, সদস্য সচিব মো. আবুল হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব হাসান, যুবদলের আবু কালাম, শ্রমিক দলের বিল্লাল হোসেন, হৃদয় ছাত্রদলের অভি, যুবদলের জিল্লুর রহমান, ছাত্রদলের মোয়াজ্জেম, কৃষক দলের মতিন এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ