ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের কমিটি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ৮:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ৮:৩৯ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

জাতীয়তাবাদী কৃষক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ছয় সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আবু শামীম মোহাম্মদ আরিফকে (ভিপি শামীম) আহ্বায়ক, জিল্লুর রহমানকে সদস্য সচিব ও মো. কাউসার মিয়া (কাউন্সিলর), মো. আল-আমিন, মোখলেছুর রহমান এবং ইবনুল হাসান সবুজকে যুগ্ম আহ্বায়ক করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ছয় সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল উক্ত আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ