ব্রাহ্মণবাড়িয়া-২ ভোট সুষ্ঠু হয়নি, স্থগিতের দাবি ‘নিখোঁজ’ আসিফের স্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ ভোট সুষ্ঠু হয়নি, স্থগিতের দাবি ‘নিখোঁজ’ আসিফের স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ভোট সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন্নিচ্ছা। তিনি এই ভোট স্থগিতের দাবি জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রে ভোট দিতে আসেন সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফের স্ত্রী। তবে তিনি ভোট দেননি।

মেহেরুন্নিছা বলেন, ‘এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিখোঁজ। কর্মীদের হয়রানি করে এলাকা থেকে দূরে রাখা হয়েছে। সাধারণ ভোটার ভোট দিতে আসলেও সরকারদলীয় লোকজন বোতাম চেপে দিচ্ছে। এ অবস্থায় ভোটগ্রহণ স্থগিতের দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি, জোর করে ভোট দেওয়ার সময় সরকারদলীয় লোককে আটক করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এজেন্ট দেওয়া হলেও তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এ ভোটের ফল কী হবে তা সবারই জানা।’

বুধবার ভোটকেন্দ্রে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আসিফের স্ত্রী মেহেরুন্নিছা।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া আব্দুস সাত্তার ভূঁইয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আসিফ। তবে গত শুক্রবার থেকে তিনি ‘নিখোঁজ’ রয়েছেন বলে দাবি করেছে পরিবার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ