ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ সফররত ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির আরেক নেতা হলেন, দলটির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, তিন দিনের সফরে গতকাল ঢাকায় এসেছেন এলেনর স্যান্ডার্স।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ