ব্রেকিংনিউজের সম্পাদক মাইনুল ইসলামের জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২০, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ২০, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আজ (২০ জানুয়ারি) ‘যখনই ঘটনা তখনই সংবাদ’ স্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল “ব্রেকিংনিউজ”-এর সম্পাদক মো. মাইনুল ইসলামের ৫৭তম জন্মদিন। তিনি আজকের এইদিনে টাঙ্গাইলের ঘাটাইলে জন্মগ্রহণ করেন।
তিনি পড়াশুনার পাশাপাশি ছাত্র জীবন থেকেই একজন পরিশ্রমী উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করেন। শিক্ষা জীবন যথাক্রমে বিএ অর্নাস (বাংলা) ও এমএ ১৯৯১ সালে জগন্নাথ কলেজ (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে শেষ করেন।
অদম্য পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে বর্তমানে তিনি ‘আমান বিল্ডার্স লিঃ’-এর ব্যবস্থাপনা পরিচালক। তার সততা ও দক্ষতায় আমান বিল্ডার্স প্রতিষ্ঠান আজ দেশের অন্যতম একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।
মাইনুল ইসলামের সৃজনশীল নেতৃত্বের প্রতিফলনে “ব্রেকিংনিউজ” বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এক আস্থার নাম হয়ে উঠেছে।
মো. মাইনুল ইসলামের জন্মদিনে ‘ব্রেকিংনিউজ-পরিবারের’ পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন। ব্রেকিং-পরিবার সম্পাদকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।
জনতার আওয়াজ/আ আ