ব্লিনকেন-জয়শঙ্কর বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্লিনকেন-জয়শঙ্কর বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১১, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১১, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ

 

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার পঞ্চম ‘টু প্লাস টু’ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন। বৈঠকে অন্যান্য প্রসঙ্গের সঙ্গে বাংলাদেশ বিষয়েও আলোচনা হয়েছে। তবে সেই আলোচনার বিষয়ে কোনো পক্ষই খোলাসা করেনি। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কাত্রা বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি আলোচনার বিষয় নিশ্চিত করলেও কী আলোচনা হয়েছে তা খোলাসা করেননি। বৈঠক শেষে দুই দেশের দেয়া যৌথ বিবৃতিতেও বাংলাদেশ প্রসঙ্গ নেই।

ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী বৈঠকে দুই দেশের কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক, মহাকাশ গবেষণায় সহযোগিতা, প্রযুক্তি এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ ছাড়া দক্ষিণ এশিয়ার বিভিন্ন ইস্যু এবং চলমান ইসরাইল-হামাস যুদ্ধ ও ইউক্রেন-রাশিয়া সংঘাত ইস্যুও ছিল আলোচনার টেবিলে।

বৈঠকের পর বিনয় কাত্রা এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। বাংলাদেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উভয় পক্ষই বাংলাদেশের বিষয়ে স্পষ্টভাবে তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ সম্পর্কে খুব স্পষ্টভাবে আমাদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ