বড়লেখায় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বড়লেখায় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ২:২১ অপরাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

সিলেট বিভাগে আকস্মিক ও সর্বগ্রাসী বন্যায় সর্বস্ব হারানো মানুষের করুণ আর্তনাদে যখন আকাশ- বাতাস ভারী হয়ে আসছিল বন্যার পানিতে বড়লেখা উপজেলার বেশিরভাগ এলাকা নিমজ্জিত হওয়ার ফলে জনজীবনে নেমে আসে সীমাহীন দুর্ভোগ।

আর সেই অসহায় মানুষের দুর্দিনে মানবতার সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে সাধ্যের জায়গাটি থেকে পাশে দাঁড়ানোর সময়োচিত উদ্যোগ গ্রহণ করে।

মানবিক এই প্রয়াসের সাথে একাত্মতা প্রকাশ করে নিজের অবস্থান থেকে সহযোগিতার হাত প্রসারিত করে চান্দগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে।

গত সোমবার বড়লেখা উপজেলার ৩ নং নিজবাহাদুরপুর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে প্রায় পাঁচ শতাধিক পরিবারকে পৌছে দেওয়া হয় বিভিন্ন সামগ্রী। এর মধ্যে ছিল চাল,ডাল,তেল,পিয়াজ,আলু ইত্যাদি।

এসময় ইউনিয়নের পকুয়া,জামকান্দি, পূর্ব মাইজগ্রাম,মাইজগ্রাম এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

পৃথক পৃথক স্থানে ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামাল উদ্দিন, ৩ নং নিজবাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মিসবাহুল হক মিনু,বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে এর শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ, সাব্বির আহমদ,ব্যবসায়ী আমিনুল ইসলাম, নাজিম উদ্দিন, ইউনুস মিয়া,আব্দুল আহাদ,আমান হাসান, জাবেদ আহমদ,দুলাল আহমদ,জয়নাল আহমদ,শরীফ উদ্দিন, বদরুজ্জামান,নুরুজ্জামান, লিমন হোসেন,মুমিন আলী প্রমূখ।

বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে এর চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন,স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষের সীমাহীন দুর্ভোগ আমাদের হৃদয়ে সত্যিই নাড়া দেয়।

আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের বিত্তবান ও দানশীল মানুষকেও এই দুর্যোগে মানবিক বিপর্যয় রোধে সাহায্যের মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

৩ নং নিজবাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন বলেন,বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে ও চান্দগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বন্যাকবলিত নিজবাহাদুরপুর ইউনিয়নের প্রান্তিক আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে।তিনি দু’টি সংগঠনের এই মহতি ও মানবিক উদ্যোগের প্রশংসার পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ