ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের টিম - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের টিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ৩:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ৩:৩১ পূর্বাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

আকস্মিকভাবে সৃষ্ট রাজনৈতিক বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লার অধিকাংশ এলাকার মানুষের জনজীবন। বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের হাজারও মানুষ। তারই অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের পক্ষ থেকে মেডিকেল ও রেসকিও টিমের সদস্যরা গিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছেন।

বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের সমন্বয়ক মো: আশিকের সমন্বয়ে ময়মনসিংহের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায় থেকে ত্রাণ সহায়তার জন্য অর্থ সংগ্রহ করে তারা ১২ জনের একটি টিম করে কুমিল্লার চংপুর, মহিষখাল, নতুনবাজার, বুড়িচং অঞ্চলে গিয়ে উদ্ধার কার্যক্রম ও প্রায় তিনশতাধিক বানভাসি মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো: মাঈনুল হাসান রাকাত।

আকস্মিক এ ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১২ জনের একটি টিমের নেতৃত্ব দিচ্ছেন সমন্বক মো: আশিক, মাঈনুল হাসান রাকাত, শিমুল, রাজন পিয়াস, রাব্বি, সিয়াম, আয়েশসহ মোট ১২ জন কাজ করছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক আশিক বলেন, কৃত্রিমভাবে সৃষ্ট এ বন্যায় আমাদের ভাইবোন মা-বাবারা নিদারুন কষ্টে আছেন। তাই সবাইকে যার যার স্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান করছি। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন পর্যন্ত আমরাসহ সকল শিক্ষার্থীরা তাদের পাশে থাকবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ