ভাই-ভাইয়ের নির্বাচন জনগণ গ্রহণ করবে না: ফারুক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভাই-ভাইয়ের নির্বাচন জনগণ গ্রহণ করবে না: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত এক দলীয় সরকারের অধীনে অবৈধ ভাই-ভাইয়ের নির্বাচন জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।

তিনি বলেন, বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচির সপ্তম দিনে প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ অগ্রহণযোগ্য এই নির্বাচন ভোট বর্জনের মাধ্যমে প্রতিহত করবে।

সোমবার (০১ জানুয়ারি) সকালে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র সামনে থেকে দুর্নীতি দমন কমিশন-দুদক পর্যন্ত প্রহসনের নির্বাচন বর্জন সহ ১ দফা দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

নতুন বছরের পহেলা জানুয়ারিতে অবৈধ ভোট বর্জনের শপথ নিয়ে জয়নাল আবদিন ফারুক বলেন, বার্তা একটাই। বাংলাদেশের অবৈধ সরকারের অধীনে, এক দলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জনের যে আহ্বান বিএনপি ও সমমনা দলগুলো দিয়েছে। তার প্রতিফলন ও বাস্তবায়নের জন্য আমরা শপথ নিয়েছি।

আগামী ৭ তারিখে ৬ থেকে ৭% ভোটারের অংশগ্রহণে যে নির্বাচন হবে। জনগণক সেটিও গ্রহণ করবেন। ভোটকেন্দ্রে যাবে না। বর্জন করবে। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এই অবৈধ নির্বাচন গ্রহণ করবে না।

তিনি বলেন, আরো ছয় দিন সময় আছে, আরো কর্মসূচি দেবে বিএনপি। নতুন বছরের বার্তা একটাই। নির্বাচন বর্জন করুন, ঘরে থাকুন, ৭ তারিখের নির্বাচনে যাবেন না।

বিএনপি’র পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের কাছে ভোট বর্জনের চিঠি দেওয়া হচ্ছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি’র সাবেক এই চিফ হুইপ বলেন, বাংলাদেশে মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে। বারবারই বিএনপি এই বিষয়ে বিদেশী রাষ্ট্রদূত, জাতিসংঘসহ সব জায়গায়ই গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য, নির্যাতন বন্ধের জন্য চিঠি দিচ্ছে। আর দিতেই পারে। যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলনে ও সংগ্রাম করে যাচ্ছি।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ