ভাগ-বাটোয়ারার নির্বাচন জনগণ প্র ত্যা খ্যা ন করেছে: আবুল কাহের শামীম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগে আবুল কাহের চৌধুরী শামীম
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দেশে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন হলে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাদের জামানতই থাকবে না। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। ৭ জানুয়ারির সাজানো ভাগ-বাটোয়ারার নির্বাচন জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে ওরা ছাড়া কেউ ভোট কেন্দ্রে যাবে না।
তিনি আজ শনিবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এসব কথা বলেন।
এ সময় আর উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলার বিএনপির সভাপতি আহমেদ রেজা,সহসভাপতি আতাউর রহমান, সৈয়দ মুয়াজ্জেন হোসেন,জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, জামিল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বাবর আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল হোসেন।
জনতার আওয়াজ/আ আ