ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

 

জাবি প্রতিনিধি

বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত ও উজানে বাঁধ বন্ধ করা এবং দাসত্বমূলক সকল চুক্তি বাতিল করাসহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এসময় বন্যার্তদের সহযোগিতা আহ্বান এবং ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন তারা।

শুক্রবার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে বটতলা এলাকা দিয়ে বঙ্গবন্ধু হল সংলগ্ন রাস্তায় গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে নারে’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আবরার তোমায় মনে পড়ে, বন্যায় যখন মানুষ মরে’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, আন্তর্জাতিক নদীর বেশিরভাগ নদীতেই অবৈধ বাঁধ দিয়ে ভারত একদিকে যেমন গ্রীষ্মকালে পানি বন্ধ করে খরার সৃষ্টি করে অন্যদিকে বর্ষাকালে বাধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানিতে প্লাবিত করে। যে ভারত আমাদের ফেলানী হত্যা করে উদযাপন করে, সীমান্তে মানুষ হত্যা করে এবং বাধ খুলে বাংলাদেশের মানুষকে প্লাবিত করে সেই দেশ কখনো আমাদের বন্ধু হতে পারে না। যখনই ভারতের বিরুদ্ধে কেউ কথা বলে তখনই তাকে চিরদিনের মতো শেষ করে দেয়া হয়। ভারত আমাদের বন্ধুরূপে শত্রু। এখনই সময় এসেছে ভারতীয় এ সকল আগ্রাসন রুখে দেওয়ার। এমন কুলাঙ্গার বন্ধু আমাদের প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, ভারতীয় সকল পণ্য বয়কট করতে হবে। ভারতীয় সকল পণ্য কেনাবেচা না করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।

এসময় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আনজুম শাহরিয়ার বলেন, স্বৈরাচার সরকারের পতনের পর ভারতীয় আগ্রাসনে টান পরেছে। তাই তো বাঁধ খুলে বন্যা সৃষ্টির মাধ্যমে তারা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। শুধু তাই নয় তারা নানা ধরনের পায়তারাও চালাচ্ছে। ভারত সৃষ্ট বন্যা মোকাবেলায় আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে কাজ করছে। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজ আমরা মিলিত হয়েছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ