ভারতীয় সংবাদপত্রে প্রশ্নবাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি আছে কি?
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ-বিএনপি’র সংঘর্ষে তিনজনের মৃত্যু, দু শতাধিক আহত, বাংলাদেশে মঙ্গলবার থেকে তিনদিনের অবরোধ, বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার সব মিলিয়ে দেশটিতে নির্বাচনের পরিস্থিতি আছে কি? প্রশ্ন তুলে দিলো ভারতীয় মিডিয়ার একাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠী তাদের প্রতিবেদনে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে উদ্ধৃত করে বলেছে- বাংলাদেশে জানুয়ারিতে সুষ্ঠু নির্বাচন করার অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বিএনপি’র এক কর্মীর মৃত্যু নিয়ে দু’পক্ষের বয়ানই প্রকাশিত হয়েছে।
বিএনপি’র বক্তব্য, ওই কর্মীটি যখন একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে আশ্রয় নিচ্ছিলেন তখন আওয়ামী লীগের কর্মীরা তাকে মারমুখী হয়ে আক্রমণ করে। তার মৃত্যু হয়।
আওয়ামী লীগের বক্তব্য, একটি নাশকতামূলক কাজ করার পর পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে ওই কর্মী উঠেছিলেন এবং পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
সাংবাদিক রফিক ভুইয়ার মৃত্যুর খবর সম্পর্কে লেখা হয়েছে, দু’দলের সংঘাতের মধ্যে পড়ে তিনি রিকশা থেকে পড়ে যান এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।
বাংলাদেশে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে এই অনুমান করে ভারতীয় মিডিয়ার প্রশ্ন-বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিস্থিতি আছে?
জনতার আওয়াজ/আ আ